যানবাহনে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি না লাগালে আইনি ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক :

সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে মোটরযানে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগ সংযোজন বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ নির্দেশনা উপেক্ষা করলে সংশ্লিষ্ট মোটরযান মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৪ জুন) প্রকাশিত বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে মোটরযানে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজন কার্যক্রম চলমান রয়েছে। এরইমধ্যে সরকার বিভিন্ন সেতুর টোল প্লাজায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায়ের জন্য একটি সমন্বিত ব্যবস্থাপনা ব্যবস্থা (ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম) চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যবস্থায় মোটরযানে সংযুক্ত আরএফআইডি ট্যাগ বাধ্যতামূলকভাবে ব্যবহার করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেক মোটরযানের রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ প্রস্তুত হওয়ার পর এসএমএসের মাধ্যমে অবহিত করা হলেও সংশ্লিষ্ট মালিকরা এখনও বিআরটিএর সার্কেল অফিস থেকে সেগুলো সংগ্রহ ও মোটরযানে সংযোজন করেননি।

স্বয়ংক্রিয় টোল আদায় কার্যক্রম বাস্তবায়ন এবং সড়ক-মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে যেসব মোটরযানে এখনও আরএফআইডি ট্যাগসহ রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট সংযোজন করা হয়নি, সেসব যানবাহনের মালিকদের দ্রুত তা সম্পন্ন করার অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির

যানবাহনে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি না লাগালে আইনি ব্যবস্থা

প্রকাশের সময় : ০১:১৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬