Dhaka শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোস্তাফিজকে চড়া দামে কিনল লাহোর

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক :

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পুরোনো দল লাহোর কালান্দার্সেই আবার খেলবেন মুস্তাফিজুর রহমান। সরাসরি চুক্তিতে বাংলাদেশের বাঁহাতি পেসারকে দলে নিয়েছে তারা।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের জন্য বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে এই সাইনিংয়ের ঘোষণা দিয়েছে, যা দলটির সমর্থকদের মধ্যে বাড়তি রোমাঞ্চ তৈরি করেছে।

এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমেও লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। এবার আবারও কালান্দার্সের জার্সিতে ফিরছেন তিনি।

সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে লাহোর কালান্দার্স জানায়, মুস্তাফিজকে নিয়েছে তারা ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে। যা বাংলাদেশি টাকায় আনুমানিক ২.৮১ কোটি টাকা।

ভারতীয় বোর্ডের নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার তিন দিন পর গত ৬ জানুয়ারি এই পেসারকে চুক্তিবদ্ধ করার খবর জানায় পিএসএল। তবে কোন দলে তিনি খেলবেন, তখন তা জানানো হয়নি। অবশেষে নিলামের আগেই তাকে দলে পেল কালান্দার্স।

কালান্দার্সের ফেইসবুক পাতায় পোস্ট করা হয়েছে, “আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ এবং ২০১৮ সালে নেওয়া হয়েছিল, এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ এবং অবশেষে পরিবারে ফিরে এসেছেন। একবার কালান্দার, সবসময় কালান্দার।”

সেই পোস্টেই উল্লেখ করা হয় মুস্তাফিজের পারিশ্রমিকের পরিমাণ।

আগে দুই দফায় নেওয়া হলেও পিএসএলে মুস্তাফিজ খেলেছেন একবারই। ২০১৮ আসরে কালান্দার্সের হয়ে পাঁচ ম্যাচ খেলে ওভারপ্রতি ৬.৪৩ রান দিয়ে তিনি উইকেট নিয়েছিলেন চারটি।

মোস্তাফিজকে ফের দলে ভেড়ানো প্রসঙ্গে লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা আবেগঘন মন্তব্য করে বলেন, “ওয়ান্স অ্যা কালান্দার, অলঅয়েজ অ্যা কালান্দার। মোস্তাফিজ শুধু একজন খেলোয়াড় নয়, সে আমাদের পরিবারের একজন ভাই, এমন একজন গুরুত্বপূর্ণ সদস্য, যে কখনোই আমাদের ছেড়ে যায়নি। তাকে আবার ড্রেসিংরুমে স্বাগত জানাতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। তার প্রতিভা, অভিজ্ঞতা ও নিষ্ঠা পিএসএল ১১-তে শিরোপা ধরে রাখার লড়াইয়ে আমাদের জন্য অমূল্য হয়ে উঠবে।”

এর আগেই দলটি নিজেদের মূল কাঠামো শক্তিশালী করতে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা ও তরুণ প্রতিভা মোহাম্মদ নাইমকে রিটেইন করেছে। নিলামের আগেই শক্তিশালী কোর স্কোয়াড গড়ে তোলার কৌশলেই এগোচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন দল কালান্দার্স। সর্বোচ্চ তিনবার শিরোপাজয়ী দলও এটি। এই দলের হয়েই গত আসরে ৭ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।

আইপিএলে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে তাকে দল থেকে বাদ দিনে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। গত ৩ জানুয়ারি তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কলকাতা। সেই সিদ্ধান্তের জের ধরে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এবং শেষ পর্যন্ত তারা বিশ্বকাপে খেলছেই না। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পরে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দেয় পাকিস্তান।

আইপিএল শুরুর তিন দিন আগে, আগামী ২৩ মার্চ শুরু হবে পিএসএলের একাদশ আসর। ৬ দল থেকে বাড়িয়ে এবার ৮ দল নিয়ে হবে টুর্নামেন্টে। আগের ড্রাফট পদ্ধতি থেকে সরে এসে এবার বেছে নেওয়া হয়েছে নিলাম পদ্ধতি। নিলাম হবে আগামী বুধবার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

মোস্তাফিজকে চড়া দামে কিনল লাহোর

প্রকাশের সময় : ১১:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬