Dhaka শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক : 

মালদ্বীপের ধীগুরা আইল্যান্ডের একটি নির্মাণাধীন কম্পানির লেবার কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো দুই প্রবাসী বাংলাদেশি।

শুক্রবার (১৩ মার্চ) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহতদের নাম প্রকাশ করেছে হাইকমিশন।

নিহতরা হলেন- তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহত দুজন হলেন- জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়।

মালদ্বীপ পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ধিগুরাহ দ্বীপের একটি প্রবাসী শ্রমিক আবাসন ব্লকে আগুনের খবর পায় তারা। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার শুরু করে।

অগ্নিকাণ্ডে আহত আটজনকে দ্রুত ধিগুরাহ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন শ্রমিক শেষনিশ্বাস ত্যাগ করেন। এ ছাড়া আগুনে শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হওয়ায় গুরুতর অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ধিগুরাহ কাউন্সিলের প্রেসিডেন্ট ইব্রাহিম উসমান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, আবাসন ব্লকের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিক হওয়ার কারণেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের পর বর্তমানে ওই এলাকা জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে আলামত সংগ্রহের কাজ করছেন।

ঘটনাটি তদন্তে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ একটি বিশেষ তদন্তকারী দল ধিগুরাহ দ্বীপে পাঠানো হয়েছে। ভবনটি কোন কোম্পানির অধীনে পরিচালিত হতো এবং সেখানে নিরাপত্তাব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ঠিক কতজন শ্রমিক অবস্থান করছিলেন, তা জানতে পুলিশ রেকর্ড যাচাই করছে।

মালদ্বীপের বাংলাদেশের দূতাবাসের বিবৃতিতে বলা হয়, হাইকমিশন থেকে ঘটনাটি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং মৃতদেহসমূহ দ্রুততম সময়ে দেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। সবাই দোয়া করি আল্লাহ তাদের জান্নাত দান করুন এবং পরিবারের সকলকে শোক সহ্য করার শক্তি দান করুন। যারা গুরুতর আহত হয়েছেন, তাদেরকে দেশটির রাজধানী মালে আইজিএম হসপিটালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। সবাই তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।

বিবৃবিতে আরও বলা হয়, এই ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। সবাই দোয়া করি আল্লাহ তাদের জান্নাত দান করুন এবং পরিবারের সকলকে শোক সহ্য করার শক্তি দান করুন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রংপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

প্রকাশের সময় : ০৪:১৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬