Dhaka শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : 

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গরু চুরির সন্দেহে পিটুনিতে দুই জন নিহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দশআনি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (৩৫) ও ছয়আনি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বিন ইসলাম (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ইমাননগর গ্রামের শাকিলের বাড়িতে গরু চুরির উদ্দেশে প্রবেশের অভিযোগ ওঠে ওই দুই জনের বিরুদ্ধে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয় গ্রামবাসী তাদের ধাওয়া দিয়ে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের পিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই জনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পর সোমবার ভোর ৬টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়।

সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না : শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

প্রকাশের সময় : ০১:০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬