Dhaka শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুর-১ আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক : 

মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনের কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সোমবার (৩ নভেম্বর) গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনেও মনোনয়নপ্রাপ্ত কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। অনিবার্য কারণবশত ঘোষিত মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।’

বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রাসঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মাদারীপুর-১ (শিবচর) আসনের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।

কামাল জামান মোল্লা মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনে মনোনয়ন পাওয়ার পর ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়। সেই পোস্টে এক ভিডিওতে দেখা যায়, কামাল জামান মোল্লা উপস্থিত সবাইকে বলেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, জয় বাংলা।’ এই বলে তিনি জিহ্বায় কাম দেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

মাদারীপুর-১ আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করল বিএনপি

প্রকাশের সময় : ০৯:১৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫