Dhaka বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৭

মাদারীপুর জেলা প্রতিনিধি : 

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারীসহ ৭ জন নিহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকেই মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে।

নিহতরা হলেন- মাদারীপুর শহরের কলেজ রোডের ১ নম্বর শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে সার্বিক পরিবহনের সহকারী (হেলপার) পান্নু মুন্সি (৫০), একই উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জসিম ব্যাপারীর ছেলে অটোরিকশার চালক সাগর ব্যাপারী (২৫) এবং গোপালগঞ্জের কোটালীপাড়ার জয়ন্ত বিশ্বাসের স্ত্রী কামনা বিশ্বাস (৪০)। মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫)। অন্য নিহতের নাম পাওয়া যায়নি।

পড়তে বেরিয়ে নিখোঁজ, ৫ দিন পর লাশ মিলল বিলে
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেইট এলাকায় একটি যাত্রীবাহী ইজিবাইকে চাপা দেয় বাসটি। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই  তিনজন নিহত হন। পরে একে একে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় যানজট প্রায় ১০ কিলোমিটারে ঠেকেছে। বর্তমানে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর উদ্ধার অভিযান অব্যাহত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা।

মাদারীপুর সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে ৭ জনের মরদেহ রয়েছে। এখন পর্যন্ত তিনজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, এ পর্যন্ত সাতজনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। উদ্ধার কাজ চলমান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মাদারীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৭

প্রকাশের সময় : ০৭:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬