Dhaka বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মাদারীপুর জেলা প্রতিনিধি : 

মাদারীপুরের ডাসারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ম্যালকাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনকে গুরুতর অবস্থায় মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন- আজমিনা (৪০), জয়নুল (২৩), তুহিন (২০), রাসেল (২২), আব্দুল কাদের (৬৫), রবিউল ইসলাম (৩৭), সাদেক (৬০) এবং এক অজ্ঞাত ব্যক্তি। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানান ওই কর্মকর্তা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ০২:২৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬