Dhaka রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

মাদারীপুর জেলা প্রতিনিধি : 

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একই ট্রাকের চালক।

রোববার (৮ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার আলমদস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন (১৮) আহত চালক রাসেলের (৩৮) ছেলে। তারা নোয়াখালীর চর জব্বার উপজেলার সুবর্ণচর গ্রামের বাসিন্দা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ২টার দিকে বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে আলমদস্তা এলাকায় এসে কাঠের লাকড়ি বোঝাই একটি ট্রাকের চাকা খুলে যায়। পরে সেখানেই ট্রাকটি সড়কের পাশে থামিয়ে রাখে চালক। ভোর ৬টার দিকে গ্যাস সিলিন্ডার বোঝাই ঢাকাগামী অপর একটি ট্রাক পেছন দিক থেকে এসে সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই হেলপার ছেলে নিহত হন ও চালক বাবা আহত হন।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মাদারীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

প্রকাশের সময় : ০২:১৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬