Dhaka শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্তে রোহিঙ্গা নারীসহ ১৭ জন আটক

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন রোহিঙ্গা নারীসহ ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সামন্তা, বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহীদ এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। পরে তিনটি সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা নারী ও দালালের সহযোগী মাইক্রোবাস চালকসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করে বিজিবি’র সদস্যরা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে : প্রতিমন্ত্রী নুর

মহেশপুর সীমান্তে রোহিঙ্গা নারীসহ ১৭ জন আটক

প্রকাশের সময় : ০৮:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪