Dhaka বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৩ পরিবার পেলো ৫ কোটি টাকা

ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

ময়মনসিংহ বিভাগে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে ৫ কোটি ২৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।

বুধবার (৪ মার্চ) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের চার জেলার মোট ১৩৩ জন ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে চেক তুলে দেন বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

আবেদনকারী ক্ষতিগ্রস্তদের মধ্যে আহত ব্যক্তিদের প্রত্যেককে ১ থেকে ৩ লাখ টাকা এবং নিহতদের পরিবারের সদস্যদের ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ময়মনসিংহ জেলায় ৭৬টি চেকের বিপরীতে ৩ কোটি ৪ লাখ টাকা, জামালপুর জেলায় ৩৫ জনকে ১ কোটি ২৭ লাখ টাকা, নেত্রকোনায় ১৮ জনকে ৭৮ লাখ টাকা এবং শেরপুরে ৪ জনকে ২০ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগ আরও জোরদার করতে হবে। তিনি আরও জানান, ভুক্তভোগী পরিবারগুলোকে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দিতে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কাজ করে যাচ্ছে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআরটিএর পরিচালক (অডিট ও আইন) রুবাইয়াৎ-ই-আশিক, বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জি.) সুব্রত কুমার দেবনাথ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মোটর মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ময়মনসিংহে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৩ পরিবার পেলো ৫ কোটি টাকা

ময়মনসিংহে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৩ পরিবার পেলো ৫ কোটি টাকা

প্রকাশের সময় : ০৬:৪৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬