Dhaka মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন পেলেন না তিন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি বর্তমান মন্ত্রিসভার তিন সদস্য। তারা ৩ জনই প্রতিমন্ত্রী। বাদ পড়া প্রতিমন্ত্রীরা হলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

রোববার (২৬ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ময়মনসিংহ ৫ (মুক্তাগাছা) আসনে কে এম খালিদকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে আব্দুল হাই আকন্দকে। আব্দুল হাই আকন্দ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

খুলনা-৩ আসনে মন্নুজান সুফিয়ানকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনকে।

কুড়িগ্রাম-৪ আসনে জাকির হোসেনকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে বিপ্লব হাসানকে। বিপ্লব ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা।

আওয়ামী লীগের মনোনয়ন তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, মন্ত্রিসভার সদস্যদের তিনজন ছাড়া সবাই মনোনয়ন পেয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৯৮ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশের রিজার্ভে সুখবর

মনোনয়ন পেলেন না তিন প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:৩৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩