Dhaka বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে বিশেষ ফ্লাইট চালাবে কাতার এয়ারওয়েজ

আন্তর্জাতিক ডেস্ক : 

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার জেরে ওই অঞ্চলের আকাশসীমা কার্যত অচল হয়ে পড়েছে। এমন উদ্ভূত পরিস্থিতিতে আটকা পড়া নাগরিকদের সরিয়ে নিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ইউরোপের একাধিক শহরে বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ।

গত শনিবার থেকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে পুরো অঞ্চলে চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

নিরাপত্তা সংকটের কারণে কাতার এয়ারওয়েজ দোহা থেকে তাদের নিয়মিত কার্যক্রম স্থগিত রাখলেও বিশেষ ব্যবস্থায় ইউরোপমুখী ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

এয়ারলাইন্সটি জানায়, আগামী বৃহস্পতিবার ওমানের মাসকাট থেকে লন্ডন হিথ্রো, বার্লিন, কোপেনহেগেন, মাদ্রিদ, রোম এবং আমস্টারডামের উদ্দেশে বিশেষ ফ্লাইটগুলো ছেড়ে যাবে। এছাড়া সৌদি আরবের রিয়াদ থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টের উদ্দেশেও বিশেষ বিমান পরিচালনা করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে কাতার এয়ারওয়েজ জানিয়েছে, কাতারি আকাশসীমা বন্ধ থাকায় দোহা কেন্দ্রিক তাদের প্রধান কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের সতর্ক করে দিয়ে এয়ারলাইন্সটি জানিয়েছে, কাতার এয়ারওয়েজের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বার্তা বা নোটিফিকেশন না পাওয়া পর্যন্ত কেউ যেন বিমানবন্দরে ভিড় না করেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ইরানের অব্যাহত হামলার মুখে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ বর্তমানে তাদের নাগরিকদের ওই অঞ্চল থেকে সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চাঁদাবাজিকাণ্ডে আলোচিত সেই রিয়াদ হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে বিশেষ ফ্লাইট চালাবে কাতার এয়ারওয়েজ

প্রকাশের সময় : ০৩:৫৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬