Dhaka বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে পড়ল খাদে

ভোলা জেলা প্রতিনিধি : 

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণে হারিয়ে সোহাগ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় যাত্রীদের বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মানিকারহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ভোলার চরফ্যাশন উপজেলা থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে সোহাগ পরিবহনের বাসটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। বাসটি বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাটের কাছাকাছি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত দুর্ঘটনাকবলিত বাসটির সামনের ও পেছনের গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। অন্যদিকে, বাসের ভেতরে আটকে পড়া চালককে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করা হয় এবং চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে চালকের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। যাত্রীরা গুরুতর আহত না হলেও চালক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। চালক অজ্ঞান থাকায় তার নাম-পরিচয় জানা যায়নি। চালককে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আবহাওয়া

পলাশবাড়ীতে পাম্পে লাইনে দাঁড়ানো নিয়ে ছুরিকাঘাতে আহত ৩

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে পড়ল খাদে

প্রকাশের সময় : ০২:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬