Dhaka মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের অনুমোদনে প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন করা হয়।

রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগে তিনি এতদিন ভোটার ছিলেন মিরপুরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায়। তবে বর্তমানে এটি পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের আওতায় ঢাকা-১৭ আসনের গুলশান-২ এর ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন। তার স্থায়ী ঠিকানা চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডে।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি লিখিতভাবে ঠিকানা পরিবর্তনের জন্য এনআইডিতে আবেদন করেন প্রধান উপদেষ্টা। এরপর এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গত ১৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার আবেদনে অনুমোদন দেন। পরেরদিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন আবেদন সংশোধন হয়।

আবহাওয়া

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো

ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ০৫:১৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫