Dhaka মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় খালের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় খালের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া বিলে এ ঘটনা ঘটে। পরে শনিবার (৩১ মে) সকালে তাদের লাশ পাওয়া যায়।

নিহতরা হলেন- গোকর্ণ ইউনিয়নের মধ্য পাড়ার মিনার আলীর কন্যা মারিয়া (১১) ও তানিয়া (৮)। কিছু দিন হলো মিনার আলী প্রবাসী হয়েছেন। তার চার সন্তানের মধ্যে ওরা দু’জন বড়।

নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য দিনের মতো শুক্রবার দুপুরে আকাশিয়া বিলে গরু আনতে যায় মারিয়া ও তানিয়া। গরু আনতে গিয়ে তারা দু’বোন খেলাধুলা করতে থাকে। পরে বিকেল চারটার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হলে গরু নিয়ে আসার পথে আকাশিয়া বিলের বেড়িবাঁধ এলাকায় সাঁতরে নদী পার হওয়ার সময় স্রোতের টানে তারা পানিতে ডুবে যায়। এরপর অনেক খোঁজাখুজি করে শনিবার সকালে তাদের লাশ পাওয়া যায়।

নিহতের চাচা দুলাল মিয়া বলেন, মাঠে গরু আনতে গিয়ে আসার সময় আমার ভাতিজিরা স্রোতের টানে ডুবে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ অনেক চেষ্টা করে তাদের লাশ উদ্ধারের জন্য। পরে শনিবার সকালে তাদের মরদেহ পাই আমরা।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে, তদন্ত করে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন বলেন, রাতে শোনামাত্রই আমি এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠিয়েছি। সকালে ডুবুরি দল আসার আগেই তাদের লাশ ভেসে উঠেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বরদাস্ত করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় খালের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রকাশের সময় : ০৩:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫