Dhaka শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিমানে ২০ হাজার টাকায় সৌদি থেকে দেশে ফিরতে পারবেন প্রবাসীরা!

নিজস্ব প্রতিবেদক : 

এবারের হজ মৌসুমে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করবে বিমান। টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ২০ হাজার টাকা।

রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজযাত্রী রেখে ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করবে বিমান। মাত্র ২০ হাজার টাকায় টিকিট কেটে সৌদি আরব থেকে দেশে ফেরা যাবে। এতে ১২০ কোটি টাকা বাড়তি আয় হবে বিমানের।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, সোমবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পাদিত হবে। চুক্তি স্বাক্ষরের পর এর বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করা হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ১ লাখ কোটি টাকার পণ্য রফতানি করছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ বাজার ধরে রাখতে এবং সম্পর্ক আরও জোরদার করতে বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব উড়োজাহাজ কিনতে ব্যয় হবে আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা।

বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে মোট ৪৭টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছিল। তবে আপাতত ২৫টি উড়োজাহাজ কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পর এর শর্তাবলি ও অন্যান্য বিষয় জনসম্মুখে তুলে ধরা হবে। নির্বাচিত সরকারকে চাপমুক্ত রাখতেই নির্বাচনের মাত্র তিনদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

দায়িত্ব ছাড়ার আগেই সম্পদের বিবরণী জমা দেবেন জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, উপদেষ্টা হিসেবে সরকারি গাড়ি, বাড়ি কোনো কিছুই নেইনি। ক্ষমতার অপব্যবহারও করেনি। আমার সম্পদের বিবরণী তৈরি হয়েছে। দায়িত্ব ছাড়ার আগেই আমার সম্পদের বিবরণী জমা দিয়ে দেবো। আইন মেনেই বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হয়েছি। আমার আগেও ২২ জন মন্ত্রী ও উপদেষ্টা বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি ২৩ তম চেয়ারম্যান। আমিই একমাত্র চেয়ারম্যান না।

বিমানে ডিজিটাল জালিয়াতি রুখতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে বিমানের পরিচালনা পর্ষদে যুক্ত করা হয়েছে বলেও জানান উপদেষ্টা বশিরউদ্দীন।

আবহাওয়া

রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করতে হবে : হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বিমানে ২০ হাজার টাকায় সৌদি থেকে দেশে ফিরতে পারবেন প্রবাসীরা!

প্রকাশের সময় : ০৩:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬