Dhaka শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিচারব্যবস্থা সংস্কার ও নারী নির্যাতন রোধে শক্ত অবস্থান নেবে এনসিপি : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : 

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী শক্তির দৃঢ় অবস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিচারব্যবস্থা সংস্কার ও নারী নির্যাতন রোধে এনসিপি শক্ত অবস্থান নেবে।’

শুক্রবার (৬ মার্চ) বিকেলে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আয়োজনের ধারাবাহিকতায় উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আগে জয় বাংলা বলে বক্তব্য শেষ করতেন, এখন জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করছেন। গোটা দেশ এভাবে চলছে। শুধু জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ হয়েছে। শুধু একটি দলের জায়গা আরেকটি দল বসেছে। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি।

বিএনপি সরকার গঠনের পর সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণ বেড়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে নোয়াখালীর হাতিয়ায় নারীকে ধর্ষণ করা হয়েছে। সারা দেশে নারী নিপীড়ন, শিশু ধর্ষণ বৃদ্ধি পেয়েছে।

এতকিছুর পরও সুশীল সমাজ, নারী অধিকার কর্মীরা চুপ আছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, সবাই চুপ থাকলেও জাতীয় নাগরিক পার্টি চুপ করে থাকবে না। মানুষের অধিকার নিশ্চিতে এনসিপি সবসময় সরব থাকবে।

রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, সামনের স্থানীয় সরকার নির্বাচনে আমাদের প্রতি জনসমর্থন আরও বাড়বে। আমাদের বিরোধী দলের জায়গায় নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে হবে।

জুলাই যোদ্ধাদের হত্যার বিচার নিশ্চিতে সরকারের পদক্ষেপের ওপর নজরদারি করার ঘোষণা দিয়ে তিনি বলেন, কোনো আলোচনা ছাড়াই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরিবর্তন করা হয়েছে। এর পেছনে কী রয়েছে তা নজরদারি করতে এনসিপি মাঠে থাকবে।

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারকে সতর্ক করে বলেন, যারা সরকারের ড্রাইভিং সিটে বসেছেন, তাদের প্রতি আহ্বান–উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালাবেন না। ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি অভিযোগ করেন, বিএনপি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি অবিলম্বে দেশের বিচার ব্যবস্থা ঠিক করার জোর দাবি জানান।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ খেলাফত মজলিসের শীর্ষ নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঈদযাত্রায় নৌপথে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে

বিচারব্যবস্থা সংস্কার ও নারী নির্যাতন রোধে শক্ত অবস্থান নেবে এনসিপি : নাহিদ ইসলাম

প্রকাশের সময় : ০৯:১৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬