Dhaka রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের লোকসভার স্পিকার

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অংশ নিতে ঢাকায় আসছেন আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিড়লা।

রোববার (১৭ ফেব্রুয়ারি) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রী ওম বিড়লা, লোকসভার মাননীয় স্পিকার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান মহামান্য জনাব তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন।

এতে বলা হয়, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মাননীয় স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও সুদৃঢ় করে এবং আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধে আবদ্ধ প্রতিবেশী দেশ হিসেবে, মহামান্য জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারের কাছে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরকে ভারত স্বাগত জানায়। জনগণের বিপুল সমর্থনে তাঁর দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ যে ম্যান্ডেট লাভ করেছে, তা ভারত গভীর সন্তোষের সঙ্গে গ্রহণ করছে।

জানা গেছে, শনিবার ভারতের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র গ্রহণ করেন। আমন্ত্রণটি পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সূত্রগুলো জানায়, ফেব্রুয়ারিতে দিল্লি ও মুম্বাইয়ে আয়োজিত ‘ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশ নেয়ার পূর্বনির্ধারিত সূচির কারণে মোদির পক্ষে ঢাকা সফর করা সম্ভব হচ্ছে না। ওই সামিটে বিশ্বের একাধিক প্রভাবশালী নেতা অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানসহ প্রায় ২০ দেশের শীর্ষ নেতা। সামিটের ফাঁকে মোদি ও ম্যাখোঁর মধ্যে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সিরাজগঞ্জে জয়ী হয়েই যুবদল নেতার দোকান ভাঙচুর, জামায়াতের ২ নেতা গ্রেফতার

বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের লোকসভার স্পিকার

প্রকাশের সময় : ০৫:৫৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬