Dhaka বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে বিশ্বাস করে না। আজকে একটা দল আপনাদের সামনে আসছে, আপনারা চিনেনও।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী এলাকার নারগুণ ইউনিয়নের কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, তারা নির্বাচন করবে, ভালো কথা। যে কেউ রাজনীতি করতে পারে, রাজনীতি করেন, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না। আর গীবত গাইবেন না। অন্যের সমালোচনা ওইভাবে করবেন না।

তিনি বলেন, এই দলটা সম্পর্কে একটু কথা বলবো, আমি তাদের প্রার্থী সম্পর্কে কথা বলবো না। কিন্তু দলটা সম্পর্কে বলবো। এই জামায়াতে ইসলাম ইসলামের কথা বলে, কিন্তু দেখবেন আজকে অনেক মাওলানা সাহেব, বিশেষ করে চরমনাই পীর সাহেব- তিনি পরিষ্কার করে বলতেছে জামায়াত কোনো ইসলামী দল না।

জামায়াত ইসলামের নামে প্রতারণা করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমাদের অনেক আলেম-ওলামারা তারা পরিষ্কার করে বলতেছে- জামায়াতে ইসলাম ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে, আর ভুল বোঝাচ্ছে। আমাদের সাধারণ মা-বোনদেরকে ভুল বোঝাচ্ছে যে- দাঁড়িপাল্লায় নাকি ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে! নাউজুবিল্লাহ।

তিনি আরও বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া এটা কোনো মুসলমান বিশ্বাস করবে না। মুসলমান বিশ্বাস করে তার আমলের ওপর আল্লাহ তায়ালা তাকে বেহেশতে দেবে কিনা সেটা আল্লাহ নির্ধারণ করবে।

জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেলের পোস্ট নিয়ে বিএনপি মহাসচিব বলেন, কয়েকদিন ধরে টেলিভিশনে, মোবাইলে অনেক কথা হচ্ছে। তার মধ্যে একটা কথা আসছে জামায়াতে আমির সাহেব মহিলাদের নিয়ে অশ্লীল কথা বলেছে। দেখছেন আপনারা?

তিনি বলেন, যে দল বা দলের নেতা, এটা আমি কিন্তু বলতেছি না, পত্র-পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় আসছে – এভাবে আমাদের যে অর্ধেক মানুষ আমার মা-বোন; আল্লাহ তায়ালা বলছেন – মায়ের পায়ের তলে বেহেশত। সেই মা-বোনদের যদি আমার সম্মান করতে না পারি; তার সম্পর্কে যদি কটু কথা বলি, তাহলে কি আমরা কোনদিন বেহেশতে যাইতে পারবো? আমরা কি ভালো কাজ করতে পারবো?

ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ঠিক সাত দিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক দিন পরে আপনারা সুষ্ঠু একটা ভোট দিতে পারবেন। যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন। এটাই তো ভোট। আর গত ১৫ বছরে আমাদের সব ভোট ওরা নিয়ে নিছে। রাতের বেলা তারা ভোট নিয়ে চলে গেছে।

তিনি আরও বলেন, গত ১৫ বছরের মতো ভোট এবার হবে না, এবার ভালো ভোট হবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি, আল্লাহ তায়ালা এবার সুষ্ঠু, অবাধ পরিবেশে নির্বাচন করার সুযোগ করে দেবেন।

পথসভায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান একেবারেই জিয়ার মতো হয়ে উঠেছেন। দেশে ফিরেই তারেক রহমান বলেছেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’, অর্থাৎ তার একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী এক বছরের মধ্যে ১ কোটি ছেলে-মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। এছাড়া যারা এনজিও থেকে ঋণ নিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে সেই ঋণ পরিশোধের দায়িত্ব সরকার নেবে।

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে সর্বপ্রথম ভুট্টা চাষের সূচনা করা হয়েছে বিএনপির হাত ধরেই। কাজী ফার্মস আনার মাধ্যমে জেলায় ভুট্টা চাষ বৃদ্ধি পেয়েছে, কৃষকরা উপকৃত হয়েছেন এবং বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে সেচ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

দীর্ঘ ১৫ বছরে ঠাকুরগাঁও সদর আসনের তেমন কোনো উন্নয়ন হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, আপনারা যদি এবারের নির্বাচনে আমাকে নির্বাচিত করেন, তাহলে এই আসনের উন্নয়ন করবো।

সবার কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এবারের সংসদ নির্বাচনে আপনারা সবাই মিলে আমাকে ধানের শীষে ভোট দেবেন। ধানের শীষ জিতলে এ জেলার উন্নয়ন হবে, পাশাপাশি এখানকার বেকার সমস্যা দূর হবে।

শেষে তিনি আগামী ১২ তারিখ সকালে কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৩:৪৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬