Dhaka মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির কথা চোর-ডাকাতের চেয়েও জঘন্য : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত হয়েছে ২৮ অক্টোবর। সন্ত্রাসী দলের সঙ্গে কোনো সংলাপের প্রশ্নই নেই। বিএনপির কথা চোর-ডাকাতের চেয়েও জঘন্য।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে জেলহত্যা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে কিন্তু কোনো সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হত পারে না।

বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপি এখন জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাই তারা জনসম্পদের ওপর হামলা করছে। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও সন্ত্রাসী দলকে নির্মূল করা হবে।

২৮ অক্টোবর সমাবেশের নামে বিএনপি-জামায়াতের তাণ্ডবের নিন্দা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তারা সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। যে সাংবাদিকদের পিটিয়েছে তারা বেশিরভাগই তাদের নিউজ কাভার করতো। তারাও রক্ষা পায়নি।

এর আগে জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। দলের পক্ষে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে বনানীতেও ১৫ আগস্ট ও ৩ নভেম্বর শহীদদের কবরে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

বিএনপির কথা চোর-ডাকাতের চেয়েও জঘন্য : তথ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০১:১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩