Dhaka রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিকে ধন্যবাদ জানাল ডিএমপি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর যানজট ও জনদুর্ভোগের কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত র‌্যালির পরিবর্তে স্বেচ্ছাশ্রমে খাল-নর্দমা পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিকে স্বাগত জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মাদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘনবসতিপূর্ণ শহরে রাস্তা বন্ধ করে যেকোন কর্মসূচি অনুষ্ঠিত হলে গোটা শহর স্তব্ধ হয়ে যায়। যার ফলে সৃষ্টি হয় প্রচণ্ড জনদুর্ভোগ। জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপি কর্তৃক গৃহীত এই সৃজনশীল ও জনবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরনীয় রীতি স্থাপন করবে যা রাজনৈতিক কর্মসূচি পালনের একটি উত্তম চর্চা হিসেবে বিবেচিত হবে।

গত ২৩ আগস্ট রাজধানীতে ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের নিয়ে ডিএমপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান, যেন তারা জনদুর্ভোগ এড়িয়ে বিকল্প স্থানে কর্মসূচি পালন করে। বিএনপির এই উদ্যোগ সেই আহ্বানেরই প্রতিফলন বলে মনে করছে ডিএমপি।

ডিএমপি জানিয়েছে, নগরবাসীর বৃহত্তর স্বার্থ ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে ব্যস্ত সড়ক পরিহার করে গঠনমূলক কর্মসূচি গ্রহণ করায় বিএনপির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

বিএনপিকে ধন্যবাদ জানাল ডিএমপি

প্রকাশের সময় : ০৪:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫