Dhaka বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাড়িতে ঢুকে পড়ল ১৪ ফুট লম্বা ৪০ কেজি ওজনের অজগর লাউয়াছড়ায় অবমুক্ত

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : 

মৌলভীবাজারের কমলগঞ্জে হীড বাংলাদেশ প্রকল্প সংলগ্ন একটি বাড়ি থেকে ১৪ ফুট লম্বা প্রায় ৪০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে রাতেই সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের হীড বাংলাদেশ প্রকল্প সংলগ্ন মিজান মিয়ার বাড়ি থেকে এই সাপটি উদ্ধার করা হয়। পরে মধ্য রাতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাউন্সের রেসকিউ টিমের সদস্যদের সহযোগিতায় সাপটিকে লাউয়াছড়া বনের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের হীড বাংলাদেশ প্রকল্প সংলগ্ন মিজান মিয়ার বাড়ি থেকে আনুমানিক ৪০ কেজি ওজনের এই বিশাল অজগর সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাউন্সের রেসকিউ টিমের সদস্যরা। পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় উদ্ধারকৃত সাপটি মঙ্গলবার রাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাউন্সের রেসকিউ টিমের সদস্য চঞ্চল গোয়ালা, সামদেও পাশী ও মুক্তাদির রহমান। এছাড়া বনবিভাগ এবং কমলগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজ্বী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অজগর সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে রাতেই অবমুক্ত করা হয়েছে।

আবহাওয়া

বাড়িতে ঢুকে পড়ল ১৪ ফুট লম্বা ৪০ কেজি ওজনের অজগর লাউয়াছড়ায় অবমুক্ত

প্রকাশের সময় : ০৩:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬