Dhaka সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশসহ বিশ্বের নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত ২১ জানুয়ারি ২০২৬ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সোমবার (২ মার্চ) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে ঢাকার মার্কিন দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরভাবে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে। যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা নেন, তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য।

তবে যারা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য সুখবর রয়েছে। মার্কিন দূতাবাস স্পষ্ট করেছে যে, এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ ভিজিটর ভিসা বা পর্যটন ভিসার ক্ষেত্রে এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ, যারা ভ্রমণ বা স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যেতে চান, তারা আগের মতোই নিয়মিত ভিসা সুবিধা পাবেন।

ভিসা স্থগিত হলেও দাপ্তরিক কাজ পুরোপুরি বন্ধ হচ্ছে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসা আবেদন গ্রহণ এবং নির্ধারিত সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়া আগের নিয়মেই সচল থাকবে। এমনকি দূতাবাসগুলোতে ইন্টারভিউয়ের সময় নির্ধারণ বা শিডিউলিং কার্যক্রমও অব্যাহত থাকবে। অর্থাৎ, আবেদনকারীরা তাদের প্রক্রিয়াগুলো নিয়মিতভাবে চালিয়ে যেতে পারবেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য পদক্ষেপ নিয়েছে সরকার : মুক্তিযুদ্ধমন্ত্রী

বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ০২:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬