Dhaka শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বহির্বিশ্বের নয় নিজেদের চাপে আছি: পররাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • ২৬০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

আমরা বহির্বিশ্বের কোনো চাপে নেই। নিজেরা নিজেদের চাপে আছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। একইসঙ্গে মন্ত্রীর দাবি, বিরোধী দল বিএনপির ওপর সন্তুষ্ট নয় মার্কিন যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনার শেষে নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপে আছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা একটা সুষ্ঠু-সুন্দর নির্বাচন করতে চাই, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। এটা আমাদের প্রেসার (চাপ)। এটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। বহির্বিশ্ব চায় একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। আর তাদের সঙ্গে যোগ দিয়েছি আমরা। আমরাও চাই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। নির্বাচন নিয়ে আমাদের ওপর বহির্বিশ্বের কোনো চাপে নেই। আমরা আমাদের নিজেদের প্রেসারে (চাপে) আছি। নির্বাচন ফেয়ার করা আমাদের চ্যালেঞ্জ।

নিজেদের চাপের ব্যাখ্যায় ড. মোমেন বলেন, আমরা নিজেদের ভ্যালুস (মূল্যবোধ) প্রমোট (উৎসাহিত করা) করি। আমাদের জনগণের প্রতি বিশ্বাস রয়েছে, তাদের রায়টা আমরা চাই। আমরা চাই বহু লোক নির্বাচনের সময় কেন্দ্রে গিয়ে ভোট দেবে। এগুলো আমাদের চ্যালেঞ্জ। অন্য কোনো চ্যালেঞ্জ নাই।

বিএনপি দাবি করছে, যুক্তরাষ্ট্র এ ধরনের নির্বাচন চায় না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি দাবি করলে ওদের জিজ্ঞেস করেন। কিন্তু আমার মনে হয়, বিএনপি যে কাজগুলো করেছে, আমেরিকা তাতে সন্তুষ্ট নয়। কারণ, আমেরিকাও জ্বালাও-পোড়াও চায় না। আমেরিকা সন্ত্রাসী তৎপরতা চায় না। সুতরাং আমার ধারণা, আমেরিকা তাদের প্রতি যতেষ্ঠ।

তিনি বলেন, গণতান্ত্রিক যে মাইন্ডসেট এটা তাদের (বিএনপি) কাছ থেকে তারা (যুক্তরাষ্ট্র) পায়নি। আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের সঙ্গে ওদের মানসিকভাবে কোনো তফাৎ নাই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভারতের স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষিদ্ধ করল বাংলাদেশ

বহির্বিশ্বের নয় নিজেদের চাপে আছি: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩