Dhaka বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ৯

বগুড়া জেলা প্রতিনিধি :

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে তিনজন নিহত এবং অন্তত ৯ জন আহত হয়েছেন।

​বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- ​শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) ও রিন্টু (৪৭) (চালক)। এই অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন আরও ৯ জন। তাদের মধ্যে শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০) বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৯-৩০৪১) ছোনকা এলাকায় পৌঁছামাত্রই বিকট শব্দে সেটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই পুরো গাড়িতে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে ভেতরে থাকা যাত্রীদের বের হওয়ার সুযোগ ছিল সামান্যই।

​উদ্ধার অভিযান ও কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে শেরপুর ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থলেই একজন মারা যান। বাকিদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

​শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন বলেন, হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

​ঈদের আগ মুহূর্তে এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত প্রবাসী মামুনের মৃত্যু

বগুড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ৯

প্রকাশের সময় : ১১:৩৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬