Dhaka রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগি লাইনচ্যুত, পার্বতীপুর-রংপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ

দিনাজপুর জেলা প্রতিনিধি  : 
দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় পার্বতীপুর-রংপুরের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পার্বতীপুর-রংপুর রেলপথের পার্বতীপুর গুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে গমভর্তি ৩১টি বগি নিয়ে পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি (১০০৩২৬) লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে পার্বতীপুরের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় বোনারপাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে একটি টুল ভ্যান এসে গাড়ি উদ্ধারকাজ শুরু করে।
পার্বতীপুর রেল স্টেশন সূত্র জানায়, চট্টগ্রাম থেকে গমভর্তি ৩১ বগি নিয়ে পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে মালবাহী উদ্ধার করে স্টেশনে নিয়ে যাওয়ার পথে আবার তা লাইনচ্যুত হয়।
ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর ট্রেনের গতি কমে গেলে লাইনচ্যুতের বিষয়টি নজরে আসে। তবে, ঘটনাস্থলের লাইন গোলাই (অর্ধ চাঁদ আকৃতির) হওয়ায় এবং লাইনের স্লিপার পরিবর্তনের কাজ চলমান থাকায় এ দুর্ঘটনা ঘটে।
পার্বতীপুর রেল স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর থেকেই উদ্ধার কাজ চলছে। উদ্ধারকাজ সম্পন্ন হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ খবর নেওয়া পর্যন্ত (দুপুর ২টা) ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জনপ্রিয় খবর

আবহাওয়া

শাহজালাল বিমানবন্দরে ৪৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ১

বগি লাইনচ্যুত, পার্বতীপুর-রংপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশের সময় : ০৩:৫৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪