Dhaka মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যই আমাদের বড় শক্তি : সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপরে এই হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা বলে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে এই হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলেও মনে করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, আমরা ঐক্যটা দেখাতে চাই, ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যটাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। এর মাধ্যমেই আমরা এ ধরনের জাতীয় সংকট রুখতে পারবো।

শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ওসমান হাদির ওপর এ হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরই হামলা। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না। নির্বাচন তফসিল ঘোষিত হয়েছে ১০ তারিখ। তার পরদিনই বাংলাদেশের একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থীর ওপরে প্রাণনাশের হামলা হলো। হামলার ধরন দেখে বোঝা যায়, এটা একটা পেশাদার, প্রফেশনাল খুনীর কাজ।

তিনি বলেন, এখন ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি তাকে (হাদিকে) জীবিত রাখেন, বাঁচিয়ে রাখেন, সুস্থতা দেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয় নিয়ে বিএনপির এ নেতা বলেন, এ প্রেক্ষিতে আমাদের আলোচনা হলো। আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখবো, সুদৃঢ় করবো। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে। সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করবো না-যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। আমাদের চেতনা হচ্ছে জুলাই, ২০২৪-এর ছাত্র গণঅভ্যুত্থানের চেতনা, প্রত্যাশা, জনআকাঙ্খা। এটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরবো। ঐক্য হিসেবে আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে অটুট রাখবো। এ জায়গা আমাদের কোনো আপস নাই।

তিনি বলেন, আমরা মনে করি, নির্বাচনের এসময়ে যারা বাংলাদেশে নির্বাচন চায় না। নির্বাচনকে যারা একটি গণতন্ত্রের উত্তরণের পথ হিসেবে দেখতে চায় না, শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা, প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধের শক্তি, এ কাজ তাদেরই। তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এ বার্তা দিতে চাই, এ জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না।

জাতীয় ঐক্যে অটুট থাকার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে অটুট থাকবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যেকোনো মূল্যে আমরা অর্থবহ করবো, বিশ্বাসযোগ্য করবো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যই আমাদের বড় শক্তি : সালাহউদ্দিন আহমদ

প্রকাশের সময় : ০২:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫