Dhaka শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফের ৫ দিনের রিমান্ডে গাজী

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে ফের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা পারভেজ হত্যা মামলায় তার বিরুদ্ধে এই রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে যুবক পারভেজ হোসেন (২৩) নিহত হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি গাজী গোলাম দস্তগীরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।

গত ২২ আগস্ট পারভেজ হোসেন হত্যার ঘটনায় তাঁর বাবা সোহরাব হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন। মামলা নং- ২০(৮)২৪।

গত ১৯ জুলাই বিকেল ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ভূঁইগড় এলাকায় মিছিল করার সময় পারভেজ হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর মাহমুদপুর এলাকায়। ফতুল্লা থানায় মামলার বাদী সোহরাব হোসেন এজাহারে উল্লেখ করেন, ১৯ জুলাই বিকেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম ও গোলাম দস্তগীর গাজী, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক তানভীর আহমেদসহ (টিটু) ১৭৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৮০ জন আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়েন। শামীম ওসমানের নির্দেশে আসামিরা ককটেল বিস্ফোরণ ও গুলি করেন। পারভেজ ওই স্থান অতিক্রম করার সময় অয়ন ওসমান অস্ত্র দিয়ে গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার : ডা. জুবাইদা রহমান

ফের ৫ দিনের রিমান্ডে গাজী

প্রকাশের সময় : ০৯:৪৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪