Dhaka রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফেব্রুয়ারি মাসের জন্য বাড়ল জেট ফুয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক : 

উড়োজাহাজের জ্বালানি তেল জেট ফুয়েলের দাম বেড়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে লিটার প্রতি ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা নির্ধারণ হয়েছে। এছাড়া আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটার প্রতি ০.৬২৪৬ ডলার থেকে বাড়িয়ে ০.৬২৫৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। যা রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে কার্যকর হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিইআরসি জানায়, ৫ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি ২০২৬ সময়ের প্রকাশিত প্ল্যাটস রেটের গড়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের মূল্য পরিবর্তনের ফলে কোস্টাল ট্যাংকার ও ট্যাংক লরির পরিবহন ব্যয়ের সমন্বয় বিবেচনায় এই মূল্য নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে কমিশনের গঠিত কমিটির প্রতিবেদনের ওপর ৮ ফেব্রুয়ারি কমিশনে শুনানি অনুষ্ঠিত হয় এবং বিস্তারিত পর্যালোচনার পর নতুন মূল্য অনুমোদন দেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট এ-১ এর দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৯৫ টাকা ১২ পয়সা। অন্যদিকে দেশি ও বিদেশি এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট ফুয়েলের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ০.৬২৫৭ মার্কিন ডলার।

বিইআরসি জানায়, জেট এ-১ এর মূল্যহার পুনর্র্নিধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং পূর্ণাঙ্গ আদেশ শিগগিরই সেখানে আপলোড করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফেব্রুয়ারি মাসের জন্য বাড়ল জেট ফুয়েলের দাম

প্রকাশের সময় : ০৬:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬