Dhaka মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ৪ দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : 

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে প্রভাবশালী চার পশ্চিমা দেশ যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। এ ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ জন্মলগ্ন থেকেই ফিলিস্তিনের পাশে রয়েছে। আমরা সবসময় ফিলিস্তিনি জনগণের সংগ্রামকে সমর্থন করেছি। তাই চার দেশের স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই। এটি নিঃসন্দেহে একটি সুখবর।

তিনি বলেন, এই স্বীকৃতির মাধ্যমে ফিলিস্তিন এখন বিশ্বের দেড়শ’র বেশি দেশের প্রত্যক্ষ সমর্থন পেয়েছে। তবে চূড়ান্ত স্বাধীনতা অর্জনের জন্য ফিলিস্তিনিদের সামনে এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্বের আরেক প্রভাবশালী দেশ ফ্রান্সও শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। এটি হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চারটির স্বীকৃতি পাবে ফিলিস্তিন।

৭৫ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিরা ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে আসছে। নতুন এই স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতির মধ্য দিয়ে এখন পর্যন্ত ১৫১টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদেও গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে ব্যাপক আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশের রিজার্ভে সুখবর

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ৪ দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ

প্রকাশের সময় : ১২:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫