ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদি এলাকার সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের বাসটি পেট্রোল পাম্পে তেল নিতে প্রবেশ করতে ছিল। এ সময় সামনে থেকে আরেকটি মুরগি বোঝাই পিকআপ গাড়ি চলে এলে ব্রেক কষলে নামক বাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে দুই জন নিহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর ও ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত দুই জনের মধ্যে একজন বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম। তাৎক্ষণিকভাবে অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, ভোট উপলক্ষে লাখো মানুষ ঢাকা থেকে বাড়ি ফিরছেন।
অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার কৈডুবী এলাকায় দুপুর পৌনে ১টার দিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
ঢাকাগামী সাকুরা পরিবহন নামের একটি বাস অপর বরিশালগামী ইউনিক পরিবহন নামের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ ২০ জন যাত্রী আহত হয়েছে। আহতদেরকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয় ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন গুরুতর আহত হয়েছেন। গাড়িটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফরিদপুর জেলা প্রতিনিধি 























