Dhaka বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে ছোট ভাইকে গুলি করে হত্যা, আ.লীগ নেতা আটক

ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরে আওয়ামী লীগ নেতা সাবেক এমপি প্রার্থীর গুলিতে তার আপন ছোট ভাই মিন্টু (৫৫) নিহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জেলার বোয়ালমারী উপজেলার বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল মাস্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবির (৭২) জেলা কৃষক লীগের সহসভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির স্বাস্থ্যবিষয়ক সাবেক সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বহু বছর ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে গোলাম কবির ছোট ভাই মিন্টুকে চতুল ফায়ার সার্ভিসের পেছনে রেলগেটে ডেকে নিয়ে যান। সেখানে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে গোলাম কবির শটগান দিয়ে পরপর ছয়টি গুলি করলে মিন্টু মারা যান। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তারা গোলাম কবিরকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির গাড়িটিও ক্ষুব্ধ জনতা ভাঙচুর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেইন বলেন, ২০ থেকে ২২ বছর ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আজ বুধবার সকালে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে গোলাম কবির তার লাইসেন্স করা শটগান বের করে ছোট ভাইকে গুলি করেন এবং ঘটনাস্থলেই ওই ভাই মারা যান। পরে স্থানীয় লোকজন গোলাম কবিরকে আটকে রেখে পুলিশে দিয়েছে।

ফরিদপুর জেলার সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান জানান, পৈতৃক জমির গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ব্যবহৃত অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আবহাওয়া

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান ডা. জাহেদের

ফরিদপুরে ছোট ভাইকে গুলি করে হত্যা, আ.লীগ নেতা আটক

প্রকাশের সময় : ০২:৪৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬