Dhaka মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব পদে সিনিয়র তথ্য কর্মকর্তা আশরোফা ইমদাদকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে প্রেষণে এ পদে নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আশরোফা ইমদাদ স্ব-বেতনে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে সহকারী প্রেস সচিবের দায়িত্বে ছিলেন।

এছাড়া পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা

প্রকাশের সময় : ১০:২৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬