নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
এর আগে সকালে এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালকের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন তিনি।
এদিন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।
এরআগে মঙ্গলবার বুধবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নেয়ার পর বুধবার বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম দিনের মতো সচিবালয়ে আসেন নতুন প্রধানমন্ত্রী। বেলা ১২টার দিকে এসে সন্ধ্যা সাতটার দিকে বাসার উদ্দেশ্যে বের হয়ে যান তিনি।
নিজস্ব প্রতিবেদক 


















