Dhaka শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম আলোতে হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা প্রথম আলো নিয়েছে, তা একটি জীবন্ত জাদুঘরের মতো।

তিনি বলেন, সাম্প্রদায়িক ও উগ্রবাদী শক্তি প্রগতির অগ্রযাত্রা থামাতে চাইলেও ইতিহাস সাক্ষ্য দেয়— তারা কখনও সফল হয়নি।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শুরু থেকেই সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি তোলা হয়েছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তদন্তের দায়িত্ব আমাদের, বিচারের দায়িত্ব বিচার বিভাগের। আমরা তদন্ত সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছি, আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করতে হবে।

তিনি বলেন, এই ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সারা পৃথিবীতে ভুল বার্তা গেছে যে, বাংলাদেশে গণমাধ্যমের ওপর যখন-তখন আক্রমণ করা যায়। দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে আমরা বিশ্বকে উল্টো বার্তা দিতে চাই— বাংলাদেশে প্রগতির পথ কেউ থামাতে পারবে না।

নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার স্বাধীন গণমাধ্যম ও বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতায় বিশ্বাসী। জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহলে এবং বিদেশে কথা শুনতে হয়েছে। আমাদের মাথা হেঁট হয়ে গেছে। আমরা আজকে একটা প্রতিজ্ঞা করতে পারি, এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না এবং এই প্রতিজ্ঞাটি সারা সমাজকে করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই হামলার দায়-দায়িত্ব এড়িয়ে যাওয়া কোনো সরকারের পক্ষে সঠিক নয়। এই হামলার সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এই সরকার করবে। প্রথম আলো এবং ডেইলি স্টারের ওপরে আক্রমণ এবং এই ধরনের আক্রমণ আমরা আগে দেখিনি। এটা ছিল স্বাধীন গণমাধ্যমের ওপর একটা আক্রমণ। ভয়ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ, জানমাল ধ্বংস করা, ভাঙচুর করা সভ্য সমাজের অংশ হতে পারে না।

খলিলুর রহমান বলেন, বিএনপির যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট বাংলাদেশ ইতিহাসের সবচাইতে শক্তিশালী ম্যান্ডেট। সরকারের পক্ষ থেকে আমরা আমাদের কথাটুকু রাখব।

প্রথম আলো ও ডেইলি স্টার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যেন এই ধ্বংসস্তূপ থেকে, ভস্মের ওপর দাঁড়িয়ে থেকে আবার তাদের প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। বাংলাদেশে সত্যিকারের স্বাধীন গণমাধ্যম হিসেবে আবার তাদের কর্ম সম্পাদন করতে পারেন সেই আশা করছি।

এ সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ভারপ্রাপ্ত কমিশনার এবং ডিবির অতিরিক্ত কমিশনার উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চট্টগ্রামের বিমানবন্দরের একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

প্রথম আলোতে হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের সময় : ০৭:৫৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬