Dhaka রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশ্যে নতুন ট্রেলার, মুক্তি ১৩ অক্টোবর

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • ২৬২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত হবে সিনেমা—এই ঘোষণার পর থেকেই ছবিটি নিয়ে আলোচনা চলছে। এরপর পরিকল্পনা, কাস্টিং, শুটিং, সম্পাদনা মিলিয়ে দীর্ঘ সময়ের জার্নি। কান উৎসবে গিয়ে ট্রেলার প্রকাশ, টরন্টো উৎসবে গিয়ে ছবির প্রিমিয়ারসহ নানা আয়োজন দেখা গেছে। কিন্তু কাঙ্ক্ষিত মুক্তির তারিখ পাওয়া যায়নি।

অবশেষে সেই তারিখটি ঘোষণা করা হলো। আগামী ১৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি। রোববার (১ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, এটি একটি সিনেমা নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক। ১৫ আগস্টের ঘটনা কখনও চিত্রায়িত হয়নি, কিন্তু এই সিনেমায় সেই দৃশ্য চিত্রায়িত হয়েছে। সেই মর্মান্তিক দৃশ্যের মাধ্যমেই সিনেমাটি শেষ হয়েছে। এই দৃশ্য দেখা খুবই কষ্টের।

তিনি আরও বলেন, এই সিনেমাটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল। বঙ্গবন্ধুর চরিত্রের আরিফিন শুভ ও ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা অসম্ভব অভিনয় করেছেন। এছাড়া অন্য শিল্পীরাও খুব ভালো অভিনয় করেছেন। আমি আজ অনেক খুশি, চার বছরের পরিক্রমায় সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করতে যাচ্ছি। আসছে ১৩ অক্টোবর বাংলাদেশে মুক্তি দিতে যাচ্ছি সিনেমাটি। এরপর ভারতে মুক্তি পাবে এবং পরে সমগ্র বিশ্বে মুক্তি পাবে। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানাচ্ছি।

বছর খানেক আগে ‘মুজিব’ সিনেমার একটি ট্রেলার প্রকাশ করা হয়েছিল। সেটা অবশ্য দর্শকের মন খুশি করতে পারেনি। নির্মাণের দুর্বলতা কারণে অনেকেই সমালোচনা করেছিলেন। তাই রোববার (১ অক্টোবর) নতুন আরেকটি ট্রেলার উন্মুক্ত করা হয়। এখানে অবশ্য সমালোচিত দৃশ্যগুলো তেমন দেখা যায়নি। নতুন কিছু দৃশ্য দিয়েই ট্রেলার সাজানো হয়েছে। যেখানে বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনার ঝলক দেখা গেছে।

২০১৯ সালে সিনেমাটির কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষে চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে- খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), এলিনা (বেগম খালেদা জিয়া) ও জায়েদ খান (টিক্কা খান)।

উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমার প্রথম ধাপের শুটিং শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

এদিকে, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা ও ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েয়র সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার, প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেক, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনসহ অনেকে।

আবহাওয়া

যমজ পুত্র-কন্যা সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

প্রকাশ্যে নতুন ট্রেলার, মুক্তি ১৩ অক্টোবর

প্রকাশের সময় : ১১:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩