Dhaka বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ধাওয়া, গুলি করে কলেজছাত্রকে হত্যা

বাগেরহাট জেলা প্রতিনিধি : 

বাগেরহাটের চিতলমারীতে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ধাওয়া দিয়ে হাজমা মুন্সী (২৪) নামের এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৪টায় উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আমির হামজা (২৩)। তিনি শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। হামজা খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাকরী করতেন।

পুলিশ ও স্বজনেরা জানান, বিকেল ৪টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে ছয় যুবক হেলমেট পরিহিত অবস্থায় বাড়িতে প্রবেশ করে এবং প্রশাসনের লোক পরিচয় দিয়ে হামজাকে ধাওয়া দেয়। তখন আমির হামজা দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং বাড়ির পাশের খালের পাড়ে পড়ে যান। তাঁর মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের পাশাপাশি, সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের শনাক্তে কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

আবহাওয়া

পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ধাওয়া, গুলি করে কলেজছাত্রকে হত্যা

প্রকাশের সময় : ১০:৪৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬