Dhaka রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের বিশেষ অভিযানে আরো ১৫১৫ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : 

দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এই সময়ে গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামির সংখ্যা ১ হাজার ৩৩ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৪৮২ জনকে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, তাদের এই বিশেষ অভিযান চলমান থাকবে।

এই অভিযানিক কার্যক্রমে পুলিশ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে, যার মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি পুরাতন রিভালভার, ২টি দেশীয় পাইপগান, ১টি একনলা বন্দুক, ১টি পাইপগান, ৬ রাউন্ড গুলি, ১টি দেশীয় এলজি, ১টি পুরাতন মরিচাযুক্ত দেশীয় এলজি, ১টি স্টিলের ধারালো চাকু, ২টি সুইচ গিয়ার চাকু, ১টি কাঠের বাট যুক্ত কিরিচ ও ৫টি কিরিচ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাফরুল্লাহ-নিক্সনের ২৩ চেয়ারম্যানসহ কয়েক হাজার নেতাকর্মী বিএনপিতে

পুলিশের বিশেষ অভিযানে আরো ১৫১৫ গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৩:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫