Dhaka রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পিলখানা হত্যাকাণ্ডসহ বেশ কয়েকটি বিষয় জুলাই ঘোষণাপত্রে অনুপস্থিত : আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক : 

পিলখানা হত্যাকাণ্ডসহ বেশ কয়েকটি বিষয় জুলাই ঘোষণাপত্রে অনুপস্থিত রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, সরকার মঙ্গলবার (৫ আগস্ট) ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র দিয়েছে অন্তর্বর্তী সরকার; কিন্তু এতে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত রয়ে গেছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা, জুডিসিয়াল কিলিং, ভ্যাটবিরোধী আন্দোলন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলন, আবরার ফাহাদের হত্যার বিরুদ্ধে আগ্রাসনবিরোধী আন্দোলন ও মোদিবিরোধী আন্দোলনের কথা এতে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত।

তিনি বলেন, আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছি, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান লেখার দাবি আমরা জানিয়ে এসেছি।

এনসিপি সদস্য সচিব বলেন, জুলাই ঘোষণাপত্রে এক হাজার শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু জাতিসংঘের রিপোর্টে জুলাই আন্দোলনে ১৪০০ মানুষ নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এক বছরের সরকার আহত এবং নিহতের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, তার একটা ছাপ ঘোষণাপত্রে রয়েছে।

আখতার হোসেন বলেন, ঘোষণাপত্রে উপনিবেশ বিরোধী লড়াইয়ের কথা বলা হয়েছে, উপনিবেশ বিরোধী লড়াই ৪৭-কে এখানে উল্লেখ করা হয়নি। ৪৭, ৭১ এবং ২৪ এর আন্দোলন ঘোষণাপত্রকে সমৃদ্ধ করতে পারতো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

পিলখানা হত্যাকাণ্ডসহ বেশ কয়েকটি বিষয় জুলাই ঘোষণাপত্রে অনুপস্থিত : আখতার হোসেন

প্রকাশের সময় : ০২:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫