Dhaka বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

পাবনা জেলা প্রতিনিধি : 

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় মহাসড়কের পাশ থেকে জাহিদুল মোল্লা (৬০) নামের এক কাঠ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে ফেলে রেখেছে বলে ধারণা পুলিশের।

বুধবার (৯ এপ্রিল) সকালে পাবনার আতাইকুলার ডেমরা-আতাইকুলা সড়কের তেবাড়িয়া হাজির বটতলা নামকস্থানে এই মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কেএম হাবিবুল ইসলাম।

জাহিদুল মোল্লা পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলে হাট এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে এবং পেশায় একজন কাঠ ব্যবসায়ী।

নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, গতকাল বিকেলে কাঠের ব্যবসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন জাহিদুল। এরপর আর কোনো খোঁজ ছিল না তার। আর আজকে সকালে তার মরদেহ পাওয়া কথা শুনে এখানে (ঘটনাস্থল) এসেছি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

আতাইকুলা থানার ওসি এ কেএম হাবিবুল ইসলাম জানান, সকালে কৃষকরা মাঠে কাজ করতে আসলে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং কাজ করছে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছনায় ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার

পাবনায় কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০১:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫