Dhaka বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাকুন্দিয়া-কটিয়াদী মাদকমুক্ত করার ঘোষণা জালাল উদ্দীনের

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য এড. মো. জালাল উদ্দীন বলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদীকে মাদকমুক্ত করবোই। আমরা তাদের একটা টাইম দেবো, যারা এর সাথে জড়িত, সমস্যা থাকলে আমার কাছে বলেন অথবা প্রশাসনের কাছে বলেনÑ আমরা সেটাও দেখবো। কিন্তু মাদক বিক্রি করে এই সমাজটাকে ধ্বংস করতে- আমরা দিতে পারিনা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. জালাল উদ্দীন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, যারা চাঁদাবাজি করেন, সন্ত্রাসী করেন তাদের জন্যও মেসেজ একটাই। আমি কোনো মাদক, সন্ত্রাসী ও চাঁদাবাজকে আশ্রয়-প্রশ্রয় দেবো না। সুতরাং আমার প্রশাসনের কাছে আমার কথা বলে- তারা আশ্রয় পাবে সেটাও আমি কামনা করি না।

এসময় তিনি ওসিকে উদ্দেশ্য করে বলেন, যারা মাদকের সাপ্লাইয়ার, বড় ধরনের ব্যবসা করে, ওসি মহোদয়ের নলেজে আছে আগে তাদের ধরেন। তারা যদি আমার দলেরও হয় বিন্দুমাত্র আপনি খাতির করবেন না। আমি তদবির করবো না। দলীয় পরিচয়ে তারা বাঁচতে পারবে না। তাদের আইনের আওতায় আনতেই হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) রিফাত জাহান, ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এসএম আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি কামাল উদ্দীন ও আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য এড. মো. জালাল উদ্দীন উপজেলা পরিষদ মিলনায়াতনে এসে পৌঁছলে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় উপজেলা প্রশাসন।

উল্লেখ্য, এড. মো. জালাল উদ্দীন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়ে নির্বাচন করেন। তিনি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম মোড়লকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাকুন্দিয়া-কটিয়াদী মাদকমুক্ত করার ঘোষণা জালাল উদ্দীনের

প্রকাশের সময় : ০৯:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬