Dhaka শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পদোন্নতি পেলেন ৮২৬ বিচারক

নিজস্ব প্রতিবেদক :

সারা দেশে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও যুগ্ম জেলা জজ পদে ৮২৬ বিচারককে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমানের সই করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

বদলি হওয়া ৮২৬ জন বিচারকের মধ্যে- অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ ২৯৪ জন ও সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ হয়েছেন ২৮২ জন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃতদের দফতরপ্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে আগামী ২৭ নভেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে আগামী ১ ডিসেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি, বহিঃবাংলাদেশ ছুটিতে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ছুটি শেষে কর্মস্থলে যোগদান করে কার্যভার হস্তান্তর করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আবহাওয়া

ভারতকে টাইব্রেকারে হারিয়ে টানা ২য় শিরোপা বাংলাদেশর

পদোন্নতি পেলেন ৮২৬ বিচারক

প্রকাশের সময় : ০৮:১৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫