Dhaka রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নুরকে দেখতে বাসায় গেলেন বিএনপি নেতা আমির খসরু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:২৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বিজয়নগরে গত ২৯ আগস্ট হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রামপুরায় অবস্থিত নূরের বাসভবনে গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন।

এ সময় আমির খসরু অসুস্থ নুরুল হকের বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এই সময় তিনি বলেন, ‘নির্বাচিত সরকার না থাকায় দেশে জবাবদিহিতা ও দায়বদ্ধতার অভাব দেখা দিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হলে পরাজিত শক্তির দ্বার উন্মোচিত হবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী নির্বাচনকে ঘিরে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে, তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে যে জবাবদিহিতা থাকে না, নূরের ওপর হামলার ঘটনা সেটাই প্রমাণ করে।

নির্বাচনে পিআর পদ্ধতির জন্য জনগণের ম্যান্ডেট দরকার বলেও জানান বিএনপি নেতা আমীর খসরু। তিনি বলেন, জনগণের ওপর আস্থা থাকলে রাজনৈতিক দলগুলোর নিজেদের ভাবনা নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া উচিত।

আলোচনার টেবিলে সব বিষয়ে ঐকমত্য হওয়ার কথা নয় জানিয়ে আমীর খসরু আরও বলেন, কিছু চাওয়ায় অসুবিধাও নেই, তবে জনগণের ওপর আস্থা থাকলে রাজনৈতিক দলগুলোর নিজের ভাবনা নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া উচিত।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

নুরকে দেখতে বাসায় গেলেন বিএনপি নেতা আমির খসরু

প্রকাশের সময় : ০৪:২৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫