Dhaka শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন বর্জনে ইশরাকের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০১:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • ২৫৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) গোপীবাগ থেকে টিকাটুলি মোড় পর্যন্ত বিভিন্ন বিপনীকেন্দ্র ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন তারা।

লিফলেট বিতরণকালে ইশরাক হোসেন ডামি নির্বাচন প্রত্যাখান করে ভোটকেন্দ্রে ভোটারদের না যাওয়ার জন্য আহ্বান জানান। এবং জনসাধারণকে অসহযোগ আন্দোলনকে সমর্থন দেওয়ার অনুরোধ করেন তিনি।

এসময় ইশরাক হোসেনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল লিটন, সহ-সভাপতি জীবন আহমেদ, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন, যুবদল সভাপতি শোয়েব, সেক্রেটারি শ্রমিকদলের সভাপতি ছাত্রদলের সভাপতি, ওয়ারী থানা ছাত্রদল সভাপতি তৌকীর আহমেদ প্রমুখ।

আবহাওয়া

নির্বাচন বর্জনে ইশরাকের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশের সময় : ০১:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩