Dhaka শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি সামনে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে আপনাদের সহায়তা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন।’ তিনি কমনওয়েলথ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে আসন্ন নির্বাচন প্রক্রিয়া নিয়ে তাঁর গভীর আগ্রহ অত্যন্ত প্রশংসনীয়। তিনি পুনর্ব্যক্ত করেন যে অন্তর্বর্তী সরকার একটি স্বাধীন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের ব্যাপারে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।

উত্তরে কমনওয়েলথ মহাসচিব বটচওয়ে আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন-পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় সংস্থাটির পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি উল্লেখ করেন, কমনওয়েলথের ৫৬টি দেশের মধ্যে জি-৭ ও জি-২০–এর সদস্যরাও আছেন—পরস্পরকে সহায়তার জন্য বিস্তৃত সম্পদ বিনিময়ের সুযোগ তৈরি করেছে।

বটচওয়ে জানান, বাংলাদেশ সফরে তিনি প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেছেন। তাঁদের সঙ্গে আলাপচারিতার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি বলেন, ‘আমি দেশের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী।’

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনকে ঘিরে কমনওয়েলথ বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠাতে প্রস্তুতি নিচ্ছে।

এ ছাড়া দুই পক্ষের আলোচনায় উঠে আসে- যুবসমাজের ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি, সামাজিক ব্যবসা বিস্তার এবং বেকারত্ব, বৈষম্য ও কার্বন নিঃসরণ কমিয়ে ‘থ্রি-জিরো ভিশন’ বাস্তবায়নের বিভিন্ন দিক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাফরুল্লাহ-নিক্সনের ২৩ চেয়ারম্যানসহ কয়েক হাজার নেতাকর্মী বিএনপিতে

নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ০৪:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫