Dhaka শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে জয়ের মুখ দেখেনি জাপাসহ ৪১ দল

নিজস্ব প্রতিবেদক : 

সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় ৫০টি রাজনৈতিক দল। এর মধ্যে নির্বাচনে জয়ের মুখ দেখেছে কেবল ৯টি দল। আর জাতীয় পার্টিসহ বাকি ৪১টি দল একটি আাসনেও জিততে পারেনি।

জয়ের দেখা পাওয়া ৯টি দলের মধ্যে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়েছে। ফলে ২০ বছর পর আবারও সরকার গঠন করে রাষ্ট্রক্ষমতার স্বাদ পেতে যাচ্ছে দলটি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। আর ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ছয়টি আসন। ১১ দলীয় জোটের হয়ে নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দু’টি আসন। এছাড়া একটি করে আসনে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, খেলাফতে মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটির নির্বাচন বাতিল করছে ইসি। আর চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতের আদেশে স্থগিত থাকায় ২৯৭টি আসনের ফল ঘোষণা করে ইসি।

যে দলগুলো দেখেনি জয়ের মুখ দেখেনি

ছোট রাজনৈতিক দলগুলো জয় পেলেও জাতীয় পার্টির (জাপা) মতো বড় দল ১৯৬ আসনে নির্বাচন করে জয় পায়নি একটি আসনেও। জাপা বাদে আসন না পাওয়া দলগুলো হলো, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (আইএফবি), বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট (আইওজে), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (বিআইএফ), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য।

এছাড়া তালিকায় রয়েছে, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কংগ্রেস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পাটি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ জাতীয় পার্টি (এম এ মতিন)।

ইসির দেওয়া তথ্যমতে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে অংশ নেয় দুই হাজার ২৮ জন প্রার্থী। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৭৫৫ জন। বাকি ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী। এই প্রার্থীদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা এক হাজার ৯৪৬ জন, যার মধ্যে বিভিন্ন দলের এক হাজার ৬৯২ জন এবং স্বতন্ত্র ২৫৩ জন। আর নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন। যাদের মধ্যে বিভিন্ন দলের ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের হার ছিলো ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা পেলেন তারেক রহমান শফিকুর রহমান ও নাহিদ ইসলাম

নির্বাচনে জয়ের মুখ দেখেনি জাপাসহ ৪১ দল

প্রকাশের সময় : ১০:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬