Dhaka রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্ধারিত সময়েই রিয়াদ, জেদ্দা ও মাস্কাটের ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক :

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ থাকা উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। রোববার (১ মার্চ) থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে।

রোববার (১ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচির চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে বোর্ডিং পাস করার অনুরোধ করা হচ্ছে।

ইউএস-বাংলা জানায়, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবী, শারজাহ ও কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে। আরব আমিরাত ও কাতারে ফ্লাইট চলাচল উপযোগী হওয়া মাত্রই সম্মানিত যাত্রী সাধারণের সঙ্গে যোগাযোগ করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট সংক্রান্ত যেকোনো ধরনের তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

আবহাওয়া

নির্ধারিত সময়েই রিয়াদ, জেদ্দা ও মাস্কাটের ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

প্রকাশের সময় : ১১:৫১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬