Dhaka রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নায়িকা বুবলী এবার গায়িকা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:১৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ২০১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

চিত্রনায়িকা শবনম বুবলী এবার গায়িকা হিসেবে দর্শকদের সামনে আসছেন। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির ঈদ বিশেষ আয়োজনে গান পরিবেশন করবেন তিনি। এ পরিবেশনায় তার সঙ্গে থাকবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।

আয়োজক সূত্র জানিয়েছে, পেশাদার কণ্ঠশিল্পী না হয়েও বুবলী অত্যন্ত চমৎকারভাবে গানটি গেয়েছেন। ফলে ঈদের বিশেষ ‘ইত্যাদি’র অন্যতম আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে এই পরিবেশনাকে। গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকবি কবির বকুল এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই।

গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত ‘ইত্যাদি’র বিশাল সেটে গানটির চিত্রধারণ সম্পন্ন হয়।

সাম্প্রতিক সময়ে সংগীত শিল্পী নন, এমন তারকারা ইত্যাদিতে গান গেয়ে কণ্ঠশিল্পী হিসেবে দর্শক-শ্রোতাদের কাছে পরিচিত হয়েছেন। জনপ্রিয় টিভি অভিনেত্রী তাসনিয়া ফারিন গেয়েছিলেন শিল্পী তাহসানের সঙ্গে। হয়েছেন আলোচিত, প্রশংসিত। আবার চিত্রনায়ক সিয়াম আহমেদ ও জনপ্রিয় টিভি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি প্রথমবারের মতো ইত্যাদিতে গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন।

নায়িকা বুবলী এবার গায়িকা, সঙ্গে আছেন ইমরান

ইতিপূর্বে শামিল হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি, মৌসুমী, এস আই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদ, মডেল ও অভিনেতা নোবেল, অভিনেত্রী ঈশিতা, তারিন, অপি করিমসহ আরো অনেকেই। তারই ধারাবাহিকতায় এবারে গাইছেন বুবলী ও ইমরান।

গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়।

গানের নির্মাণশৈলী, লোকেশন, ইমরান ও বুবলীর শ্রুতিমধুর গায়কি এবং উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়া সব মিলিয়ে এই গানটিও আরো একটি দর্শকপ্রিয় গান হবে বলে আশা প্রকাশ করেছে ফাগুন অডিও ভিশন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নায়িকা বুবলী এবার গায়িকা

প্রকাশের সময় : ০৩:১৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬