Dhaka মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নভোএয়ারে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, ১,৮১৮ টাকার মাসিক কিস্তিতে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:৪১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

কক্সবাজার ভ্রমণের স্বপ্ন থাকে অনেকেরই। বাসে বা ট্রেনে চড়ে গেলেও আকাশপথে যাওয়ার সাধ্য সবার হয় না। তবে এবার সহজ কিস্তিতে বিমানে চড়ে কক্সবাজার যাওয়ার সুযোগ দিচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। মাত্র ১৮১৮ টাকার মাসিক কিস্তিতে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজের অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এই অফার চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, অফারটি উপভোগ করতে ভ্রমণকারীদের ন্যূনতম দুই জনের জন্য প্যাকেজটি ক্রয় করতে হবে। এই প্যাকেজের আওতায় থাকবে কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকিট (সব ধরনের ট্যাক্সসহ), উন্নতমানের হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসা এবং সেহরি অথবা ইফতার সুবিধা।

ভ্রমণকারীদের ছয় মাসের কিস্তি পরিশোধে কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না। নভোএয়ার এজন্য দেশের শীর্ষ ২৪ ব্যাংকের সাথে চুক্তি করেছে। এই সব ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই প্যাকেজ ক্রয় করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্রমণপিপাসুরা এই প্যাকেজের আওতায় কক্সবাজারের জনপ্রিয় ১৫টি হোটেলের মধ্যে পছন্দানুযায়ী যেকোনো একটি হোটেলে থাকতে পারবেন, হোটেল রুম অনুযায়ী প্যাকেজের মূল্য বৃদ্ধি পাবে।

হোটেল গুলোর মধ্যে রয়েছে- হোটেল সি প্যালেস, উইনডি টেরেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল, হোটেল কল্লোল, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল, বেস্ট ওয়েস্টার্ন বে হিল, হোটেল কক্স টু ডে, লং বিচ হোটেল, ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট, গ্রীন নেচার রিসোর্ট এন্ড সুইট, সীগাল হোটেল, রামাদা হোটেল, ডেরা রিসোর্ট এন্ড স্পা এবং সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা।

এছাড়াও যাত্রীরা নভোএয়ার এর ফ্রীকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’ সদস্য হলে প্রতি ভ্রমণে পয়েন্ট পাবেন এবং নির্দিষ্ট পয়েন্ট অর্জনের মাধ্যমে কমপ্লিমেন্টরী টিকিট পাবেন। পাশাপাশি, স্মাইলস সদস্যরা বিভিন্ন অংশগ্রহণকারী ব্র্যান্ডের আউটলেট থেকে বিশেষ সুবিধা ও ছাড় পাবেন।

নভোএয়ারের ওয়েবসাইটে নির্ধারিত ফর্ম পূরণের মাধ্যমে যেকোনো সম্মানিত যাত্রী সহজেই স্মাইলস সদস্য হতে পারবেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নভোএয়ারে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, ১,৮১৮ টাকার মাসিক কিস্তিতে

প্রকাশের সময় : ০৭:৪১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬