Dhaka মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় বিদায়ী প্রধান উপদেষ্টার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:৩৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে দেশের নতুন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এ শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় উভয়েই করমর্দনের মাধ্যমে একে অপরকে অভিনন্দন জানান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংক্ষিপ্ত আলাপ করেন।

অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা। নিরাপত্তাব্যবস্থাও ছিল জোরদার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, শপথ অনুষ্ঠান শেষে সৌজন্য সাক্ষাতে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা তুলে ধরা হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ড. মুহাম্মদ ইউনূস সে সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পান।

গত দেড় বছর নানা প্রতিকূলতা সামলে অত্যন্ত দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করেছেন নোবেলজয়ী এই অ্যধাপক। আজ থেকে রাষ্ট্রের দায়িত্বভার তারেক রহমানের ওপর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন তারেক রহমান

নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় বিদায়ী প্রধান উপদেষ্টার

প্রকাশের সময় : ০৮:৩৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬